৫০ লিটার মদ নিয়ে মাদক কারবারি নেজাম গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০ লিটার মদ নিয়ে গ্রেফতার হয়েছেন নেজাম উদ্দিন (৫০)। শনিবার রাতে পূর্ব কধুরখীল ৮ নং ওয়ার্ডের ইমামনগরের আশরাফ আলী জমিদারের বাড়ী থেকে তাঁকে ধরা হয়।

- Advertisement -

নেজাম উদ্দিন পূর্ব কধুরখীলের ৮ নং ওয়ার্ডের বাদশা মিয়ার সন্তান। তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় তিনটি মামলা রয়েছে।

- Advertisement -
google news follower

বোয়ালখালী থানার সহকারী উপ পরিদর্শক মো: ইসমাইল বলেন, নেজাম উদ্দিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে তাঁর বাড়িতে মাদক রেখে দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির কাচারী ঘর থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাঁকে গ্রেফতার করি। আজ রোববার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ