কক্সবাজার বেড়াতে এসে প্রাণ গেল ভারতীয় পর্যটকের!

কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকোর ৮০৪ নম্বর কক্ষ থেকে ভারতীয় এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ মার্চ) কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -
google news follower

তিনি বলেনম বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টায় তাকে অচেতন অবস্থায় ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা কুলা চন্দ্র সিং (৭৪)কে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কুলাল চন্দ্র সিং কক্সবাজারে বেড়াতে এসে ওঠেন শহরের মোটেল জোনের অস্টার ইকো হোটেলের ৮০৪ নম্বর কক্ষে।

- Advertisement -
islamibank

বুধবার রাতে তিনি বাথরুমে গেলে সেখানে অজ্ঞান হয়ে যান। স্বজনেরা হোটেল কর্তৃপক্ষের সহায়তায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে কী কারণে মৃত্যু হয়েছে তা অনুসন্ধান করা হবে বললেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ