সেই নাফিজ আলম ফের গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেপ্তার যুবক ডয়চে ভেলের র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলম।

- Advertisement -

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ নাফিজকে গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের জানান।

- Advertisement -
google news follower

পুলিশ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, ‘নাফিজের বিরুদ্ধে পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

তিনি জানান, গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে।

- Advertisement -
islamibank

এ ঘটনায় আজ ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ