সেফটি ট্যাংকি থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

খুলনায় একটি বাড়ির সেফটি ট্যাংকি থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে খালিশপুর শিশু পার্কের সামনের ১৯ নম্বর সড়কে লাল হাসপাতাল মোড়ের একটি বাড়ির সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

নিহতদের একজন সাদ্দাম হোসেন (২৮) ও অন্যজন নাজির সরদার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা বলেন, সকালে তাইজুল ইসলামের বাড়িতে কাজে আসে ২ শ্রমিক। তারা দুপুরে সেফটি ট্যাংকের মধ্যে নামে। সেখানে বিষাক্ত গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে তারা সেখানে নামেন।

এর কিছু পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের মরদেহ সেখান থেকে বের করা হয়। তাদের সঙ্গে আরেকজন শ্রমিক ছিলেন। তিনিও অসুস্থ হয়ে পড়েন। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিহত শ্রমিকদের মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ