জামালখানে ইভান হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের জামালখানে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান খুনের মামলায় আসামি অনিক দে অন্তু (২৬) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১২ মে) দিবাগত রাত ১টা ২০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন হেমশেন লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশের টিম।

- Advertisement -
google news follower

অনিক দে অন্তু আনোয়ারা উপজেলা সদরের ঘনপুকুর এলাকার রাখাল হরি দে’র ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হেমশেন লেইন এলাকায় অভিযান চালিয়ে ইভান হত্যা মামলার এজাহারনামীয় আসামি অন্তুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে জানালেন ওসি।

- Advertisement -
islamibank

প্রসঙ্গত, ২০২২ সালের ২২শে এপ্রিল রাত ১০টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আসকার বিন তারেক ইভান।

তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় শোভন দেব, ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরীসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলার ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ