শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন বুবলী

ঢালিউড তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত বিষয় বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

- Advertisement -

কয়েকদিন গণমাধ্যমে সাক্ষাৎকারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এতে বোঝা যায় তাদের সম্পর্কে চিড় ধরেছে। যদিও বেশ লম্বা সময় আগে থেকেই শাকিব-বুবলীর মান-অভিমান শুরু হয়। তারা দাম্পত্য কলহের জেরে সংবাদের শিরোনামে এসেছিলেন বারংবার।

- Advertisement -
google news follower

এদিকে নতুন ‘প্রিয়তমা’ সিনেমাটিতে কাজ করতে চলেছেন শাকিব খান। এই সিনেমায় জুটি বেঁধে কাজ করার কথা ছিল শবনম বুবলীরও। তবে বুবলীর জায়গায় স্থান করে নিলেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। এই আলোচনায় শাকিবের শুরু হওয়া হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’র বিষয়ে বুবলীর কাছে জানতে চাওয়া হয়।

- Advertisement -
islamibank

সিনেমাটি অভিনয় করা না করা নিয়ে বুবলী বুলেন, ‘কীসের প্রিয়তমা? এই প্রিয়তমা নিয়ে তো আমি কোনো কথাই বলিনি বা বলছি না।

উনি নিজেই তো কদিন পর পর আমাকে নিয়ে আবোলতাবোল ভুলভাল বকছেন। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। নাকি প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলছি না দেখে তার খারাপ লাগছে?’

তিনি আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে পাঁচ বছর আগে যখন পরিচালক কথা বলেছেন, ফাইনাল করেছেন এবং সিনেমার নাম প্রিয়তমাটাও সেই সময় ঠিক করেছেন।

সেখান থেকে কোনো কারণে হয়ে ওঠেনি আমার কাজ করা, তারা যেটা ভালো ভেবেছেন করেছেন। তারপরও কেন আমাকে নিয়ে বারবার টানছে এসবে? আমি তো কিছু বলছি না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ