এনএইচটি হোল্ডিং লিমিটেড ১৪ তম ফুটবল রেফারিজ কোর্সের উদ্বোধন

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিস কমিটির পরিচালনায় এনএইচটি হোল্ডিং লিমিটেড ১৪ তম নতুন ফুটবল রেফারেন্স প্রশিক্ষণ কোর্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আ জ ম ও নাছির উদ্দিন।

- Advertisement -

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রশিক্ষণ কোর্সের সম্মানিত চেয়ারম্যান দেবাশিস বড়ুয়া দেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএইচটি হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোঃ তানসির তাইমুর মোর্শেদ, চট্টগ্রাম ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ডঃ নেসার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও নাজমুল হুদা।

- Advertisement -
google news follower

আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিলন যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, দপ্তর সম্পাদক এ এম এম সৈকত নির্বাহী সদস্য জনাব নুরুল আফসার, হাজী দিদার শরিফুজ্জামান খান টিপু, গিয়াস উদ্দিন বাবর ও সক্রিয় রেফারিবৃন্দ।

অ্যাসোসিয়েশনে বিভিন্ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান করায় সৈয়দ মোঃ তানসির তাইমুর মোর্শেদ, জিয়াউদ্দিন মাহমুদ, আবু বক্কর সিদ্দিক, হাসান ফয়সাল রিয়াদ, মোঃ শহিদুল ইসলাম ও কোর্সের সম্পাদক নুরুল আফসার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ