উখিয়া-টেকনাফে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় পুলিশ এবং র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৩ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকা থেকে কামাল উদ্দিন ও টেকনাফের হ্নীলা ওয়াব্রাং এলাকা থেকে হাবিব উল্লাহ (৩৯)কে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

কামাল ইনানীর নিদানীয়া এলাকার সৈয়দ আকবরের ছেলে এবং হাবিব উল্লাহ (৩৯) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালীপাড়ার মকবুল আহমদের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, গোপন তথ্যে কামাল নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে একইদিন সকালে তাকে আদালতে পাঠানো হয়।

- Advertisement -
islamibank

অন্যদিকে টেকনাফে হাবিব উল্লাহ নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতার হাবিব দশ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ