বাকলিয়ায় ডিবির চেকপোস্টে ধরা ২৮ হাজার ৮০০ ইয়াবা,গ্রেপ্তার জালাল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

- Advertisement -

এ ঘটনায় মো. জালাল উদ্দীন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

- Advertisement -
google news follower

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় নাহার স্কেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ যৌথভাবে এ অভিযান চালায়।

- Advertisement -
islamibank

কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ে এক কারবারি চট্টগ্রাম শহরের দিকে আসছেন-এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্সে একটি লোহার তৈরি হাইড্রোলিক জগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। সেখান থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মো. জালাল উদ্দীন কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ঢাকার মতিঝিল ও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ