স্ত্রীর যৌতুকের মামলায় সেই মোস্তাকিমের জামিন

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিম (২৪)। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এ আদেশ দেন।

- Advertisement -

এর আগে গত ৩ জুলাই একই আদালতে মোস্তাকিমের স্ত্রী হাবীবা আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করেছিলেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছিল মোস্তাকিমকে। আদালত ওইদিনই মামলার শুনানি শেষে অভিযুক্ত মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

- Advertisement -
google news follower

আদালতে মোস্তাকিমের পক্ষে শুনানি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী বাপ্পি ও অ্যাডভোকেট আব্দুস সালাম। স্ত্রী হাবীবা আকতারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম জাফর আলম ও অ্যাডভোকেট নাহিদা খাতুন।

মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী বাপ্পি বলেন, স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় মোস্তাকিমের জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আপসের শর্তে পাঁচশ টাকার বন্ডে তাকে জামিন দেন। আগামি রোববার মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

- Advertisement -
islamibank

উল্লেখ্য, মোস্তাকিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আন্দোলন করেন। আন্দোলন থেকে গ্রেফতার হয়ে থানা হাজতে নির্যাতনের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি নগরের পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করে সারাদেশে আলোচনায় এসেছিলেন তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ