এবার একসঙ্গে দাওয়াতে শাকিব-অপু

এক ভিডিওতে নিউ ইয়র্কের রাস্তায় শনিবার (১৬ জুলাই) সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপু বিশ্বাসকে। সঙ্গে ছিলো এই তারকা জুটির সন্তান জয়। সারাদিনই যা নিয়ে সামাজিক মাধ্যম ছিলো সরগরম।

- Advertisement -

আর এতেই শাকিব খানের সঙ্গে পুরানো সম্পর্ক জোড়া লাগতে যাচ্ছে অপু বিশ্বাসের খবরটি বেশ জোড়ালো হয়। এবার জানা গেল নতুন খবর। নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল।

- Advertisement -
google news follower

ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচি সোলায়মান একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেলো শাকিব-অপুকে।

জানা গেছে, অনেকের মতো নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?

- Advertisement -
islamibank

১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

অন্যদিকে, ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ