ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে এক যুবক নিহত হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (১৯ জুলাই) বেলা আনুমানিক ১১ টার দিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

- Advertisement -
google news follower

নিহত যুবকের নাম মো. রুহুল আমিন হোসেন (৩১)। তিনি ভোলা জেলার লালমোহন থানাধীন বদরপুর গ্রামের বিল্লাত কারিগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময়ে ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেন ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল। ঠিক ওই সময়ে যুবক রুহুল আমিন ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

- Advertisement -
islamibank

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পরে তার লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ