স্ত্রী-সন্তান সবই আছে, তবুও হিজড়া সেজে চাঁদাবাজি

স্ত্রী আছে, সন্তানও রয়েছে। তবুও তারা হিজড়া সেজে নিয়মিত চাঁদাবাজি করতো। সম্প্রতি হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে ৮ জন ভুয়া হিজড়াকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

- Advertisement -

শনিবার দুপুরে মিরপুর মডেল থানাধীন টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতো।

- Advertisement -
google news follower

তারা হলেন, মো. হোসেন ওরফে শিলা হিজড়া, মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া, আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া, মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া, মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া, মো. নয়ন ওরফে নিশি হিজড়া, মো. বেলাল ওরফে কেয়া হিজড়া এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া।

তারা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে পরিচিত। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন। এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করায়।

- Advertisement -
islamibank

বিনিময়ে প্রতিদিন তাদের কাছ থেকে ৬শ টাকা করে নেয়। গ্রেফতারকৃতদের বাড়ি লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা এবং ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়। তাদের বেশিরভাগই বিবাহিত এবং সন্তানও রয়েছে। তবুও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ