চট্টগ্রামের ডিসি-এসপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি, থানায় জিডি

চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ পাওয়ার পর এই ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

- Advertisement -

পাশাপাশি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

- Advertisement -
google news follower

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এতে ডিসি-এসপির মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি জানানো হয়।

- Advertisement -
islamibank

জানা গেছে, ক্লোন করা নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া হয়।

বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে অন্যদের জানান। পরে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন ধরেনি।
এরপর যাচাই করে ফোনে প্রতারণার করার বিষয়টি নিশ্চিত হন তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস বলেন, জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে (01713104332) ফোন করে টাকা চাওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই উক্ত নম্বর থেকে ফোন করা হলে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ইতোমধ্যে কোতোয়ালি থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ‘

জেলা পুলিশ সুপারের মোবাইল নম্বর ক্লোন করেও টাকা দাবি করা হয়েছে।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মোবাইল নম্বর ক্লোন করা নিয়ে কেউ কোন দূরভিসন্ধি বা ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, আমরা অবগত হওয়ার পরপরই এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (ডিসি) করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ