চট্টগ্রামে বিয়ের চারদিনের মাথায় নিখোঁজ বর,থানায় ডায়েরি

মাত্র চারদিন আগেই জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন ব্যবসায়ী মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েল (৩০)। গেল শুক্রবার তার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গ্রামের বাড়ি থেকে বিবিরহাট বাজারের উদ্দ্যেশে বের হয়ে আর ফিরে আসেনি বর জুয়েল।

- Advertisement -
google news follower

জোবায়ের পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ধুরুং গ্রামের জহির উদ্দিন মিয়াজী বাড়ির মৃত এস এম হাবিবুর রহমানের ব্যবসায়ী ছেলে।

এদিকে গতকাল রাত পর্যন্ত অপেক্ষা আর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও সে ফিরে না আসায় ফটিকছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন বড় ভাই মো. শহীদ।

- Advertisement -
islamibank

তিনি জানান, গত শুক্রবার তার বিয়ে হয়েছে। জোবায়েরের বিবিরহাট বাজারে দোকান আছে। সে ঘটনার দিন বিবিরহাটে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি চলে যায়।

ভুলে দোকানে মোবাইল ফোন এবং ম্যানিবাগ রেখে যাওয়ায় আবারো সে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। এর পর আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ হন। বিষয়টি থানায় অবহিত করে নিখোঁজ ডায়েরি করেছি।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মির নুরুল হুদা বলেন- পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করেছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ