সুস্বাদু মালপোয়া পিঠা তৈরির রেসিপি

সুস্বাদু মালপোয়া পিঠা তৈরির সবচেয়ে  সহজ ও পারফেক্ট রেসিপি । মালপোয়া একটি মিষ্টি জাতীয় খাবার। আসলে মালপোয়া একটি পিঠা। আমরা সাধারণত পিঠা শীত কালে খেয়ে থাকি। কিন্তু এই মালপোয়া পিঠা আমরা সারা বছর খেয়ে থাকি। আসলে এই পিঠা খুব কম সময়েই বানানো যায়। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানানো যায়।  তা হলে দেখে নিন এই মালপোয়া বানাতে কি কি লাগছে।

- Advertisement -

উপকরণ:

- Advertisement -
google news follower

১. এক/দুই কাপ চালের গুঁড়ো

২. তিন টেবিল চামচ ময়দা

- Advertisement -
islamibank

৩. সামান্য নুন

৪. কিছুটা মৌরি গুঁড়ো

৫. এক কাপ মতো চিনি/গুড়

৬. সয়াবিন তেল

৭. এক কাপ সুজি

৮. এক চামচ বেকিং পাউডার

৯. পানি

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে কড়াইতে কিছুটা চিনি/গুড় দিয়ে পানি মিশিয়ে ভালো করে ফুটিয়ে রস তৈরি করুন। রস তৈরি হলে নামিয়ে ঢেলে রাখুন।

২. এবার একটি বাটিতে চালের গুঁড়ো, ময়দা, লবণ, মৌরি ও বেকিং পাউডার দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন ঘনত্বের ব্যাটার তৈরি করুন।

৩. এবার কড়াইতে সয়াবিন তেল দিতে হবে।

৪. ব্যাটার থেকে গোল গোল বল বানিয়ে বা লম্বা আকারের পিঠা বানিয়ে তেলে ভেজে নিতে হবে।

৫. তেলে ভেজে নিয়ে চিনি/গুড়ের রসে ডোবাতে হবে। কিছুক্ষণ পর, রস পিঠার ভেতরে ঢুকে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মালপোয়া।

ভীষণ সহজ এই উপায়ে ভীষণ সুস্বাদু এই খাবার বানিয়ে দেখুন একবার। একবার বাড়ির লোককে খাওয়ালে বারবার খেতে চাইবেই চাইবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ