রাউজান-রাঙ্গামাটি সড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে রাঙ্গামাটি-রাউজান সড়কে চলাচলকারী কোনো গাড়ি ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে ছিল এ ব্যক্তি।

- Advertisement -
google news follower

তাকে রক্তাক্ত অবস্থায় রাতেই সেখান থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জামাল উদ্দিন নামে এক সিএনজি অটোরিকশা চালক।

স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা বলেছেন এখানে নিয়ে আসা ব্যক্তি পথেই মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে জানিয়েছে।

- Advertisement -
islamibank

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ প্রসঙ্গে বলেন ধারণা করা হচ্ছে আনুমানিক ষাটোর্ধ বয়সী ব্যক্তিটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় পড়ে থাকায় অধিক রক্তক্ষনের কারণে মারা যায়, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। হতভাগ্য ওই ব্যক্তি হিন্দু ধর্মের অনুসারী, পরনে ছিল লাল গেঞ্জি ও হাফ জিন্সপ্যান্ট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ