ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে: নাজিমুর রহমান

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

- Advertisement -

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় সংহতি এবং রাজনৈতিক পরিবর্তনের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের পড়াশোনা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

- Advertisement -
google news follower

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে আদর্শিক রাজনীতিতে মনোনিবেশ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও জনস্বার্থে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ইয়াছিন চৌধুরী লিটন তাঁর বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সংগঠনের ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।

- Advertisement -
islamibank

বিশেষ অতিথি আহমেদ উল আলম চৌধুরী রাসেল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব ও জনসম্পৃক্ত সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে হবে।

বিশেষ অতিথি গাজী সিরাজ উল্লাহ বলেন, ৭ নভেম্বরের ইতিহাস ও তাৎপর্যকে ধারণ করে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি বেলায়েত হোসেন বুলু বলেন, ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখা। ছাত্রদলের নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন,সামিয়াত আমিন জিসান,জিএম সালাহউদ্দিন কাদের আসাদ,শহিদুল ইসলাম সুমন,মোহাম্মদ আনাছ,জাহেদ হোসেন খাঁন জসি,ফখরুল ইসলাম শাহীন,সদস্য ইমরান হোসেন বাপ্পী,শাহরিয়ার আহমেদ,আবু কাউছার,আল মামুন সাদ্দাম,দেলোয়ার হোসেন শিশির, কামরুল হাসান আকাশ,এনামুল হক,আবু হাসনাত জুয়েল সহ বিভিন্ন থানা, কলেজ ও সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ