সীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসফিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ শুক্রবার সকাল ৭টায় বাঁশবাড়িয়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ড রহমতেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু তাসফিম ওই এলাকার মো. মহিউদ্দিনের সন্তান।

- Advertisement -
google news follower

শিশুটির পরিবার সুত্রে জানা যায়, সকালে মায়ের কোলে চড়ে তাসফিম বাড়ির পুকুর ঘাটে যায়। কোল থেকে শিশুটিকে রেখে তার মা পুকুরে নামে।

কোন এক সময় মায়ের অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে মা পুকুর থেকে উঠে শিশুটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে। উদ্ধার করে পারে তুলে আনলেও এর আগেই শিশুটির মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ