ইপিজেডে চোরাই কার্গো ট্রাকসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় পার্কিংয়ে রাখা একটি কার্গো ট্রাক চুরির অভিযোগ পেয়ে উদ্ধার অভিযানে নামে থানা পুলিশ।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইপিজেড থানা থেকে জানানো হয়, চুরি যাওয়া কার্গো ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তাছাড়া ট্রাকটি চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে টিম ইপিজেড।

- Advertisement -
google news follower

গ্রেফতারকৃতরা হলো-খুলনা জেলা খালিশপুর থানাধীন গোয়ালপাড়ার মো. আব্দুস সাত্তার ছেলে মো. আমিনুল ইসলাম প্রকাশ রাজু (৩৩), ফেনী জেলা দাগনভূইয়া থানার কৌশল্যা এলাকার বড় বাড়ীর আব্দুল কাদেরের ছেলে মো. কামাল উদ্দীন (৩২),কুমিল্লা জেলা লাঙ্গলকোট থানাধীন ঘোড়া ময়দানের বড় চাটিতলা এলাকার সাত ভাইয়ের বাড়ির মোহাম্মদ খোকনে ছেলে মো. ইব্রাহিম (২৭) ও চন্দনাইশ থানাধীন লাইজোয়ারা এলাকার ওসমান গনির বাড়ীর মৃত আব্দুল হাকিমের ছেলে মো. হারুন (২৮)।

এ বিষয়ে ইপিজেড থানার ওসি বলেন, বাদীর দায়ের করা লিখিত এজাহারের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই
কার্গো ট্রাকটি উদ্ধারের পাশাপাশি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

- Advertisement -
islamibank

আসামিরা জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে বাদীর গাড়ী চুরি করার বিষয়টি স্বীকার করে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ