কটাক্ষের মুখে মালাইকা

বলিউডের আলোচিত তারকাদের একজন মালাইকা আরোরা। অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন, মালাইকা আলোচনায় থাকবেন সবসময়েই। বিশেষ করে বিতর্ক যেন এই অভিনেত্রীর নিত্যসঙ্গী।

- Advertisement -

প্রেম, বিচ্ছেদ, খোলামেলা পোশাকের কারণে হরহামেশাই সংবাদের শিরোনাম হন মালাইকা। পাপারাজ্জিরাও তাই ব্যস্ত থাকেন অভিনেত্রীকে কাছে পেলেই ফ্রেমবন্দি করার তাড়ায়। সেসব আবার ভাইরাল হয় নেটদুনিয়ায়।

- Advertisement -
google news follower

এবারই যেমন সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুললো অভিনেত্রীর শাড়ি পরা একটি ভিডিও। স¤প্রতি লাল রঙের এক শাড়িতে দেখা মেলে নায়িকার। যেখানে নেটিজেনদের চোখে স্পষ্ট ধরা পড়ে মালাইকার পেটে মেদ।

৫০ বছর বয়সেও বলিউডের ফিটনেস কুইন হিসেবে পরিচিত মালাইকা। কিন্তু ভিডিও ভাইরাল হতেই একদলের প্রশ্ন, প্রতিনিয়ত শরীরচর্চা করে লাভ কী হচ্ছে তাহলে? পেটে মেদ তো জমছেই।

- Advertisement -
islamibank

অভিনেত্রীর ভক্তরাও নিজেদের চোখকে যেন বিশ্বাস করাতে পারেননি। ‘হট’ মালাইকার বেলি ফ্যাট নিয়ে ট্রল করতেও ছাড়েননি সমালোচকরা। কেউ কেউ আবার তার প্রেমিক অর্জুনেরক কথাও টেনে এনেছেন সেই ভিডিওর কমেন্টবক্সে।

যদিও মালাইকাকে সেসবের কোনো জবাবই দিতে দেখা যায়নি। স¤প্রতিই করণ জোহরের শো’তে হাজির হয়ে নায়িকা জানিয়েছিলেন, তিনি জানেন কী কী কারণে তাকে নিয়ে ট্রল হয়। সেসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ