চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন ডিসি

জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম রাইফেল ক্লাবে “জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

- Advertisement -
google news follower

রাইফেল ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর নাসিফ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য মো. হোসাইন আল ওসমান ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এ টুর্নামেন্টে শুধুমাত্র চট্টগ্রামের ২১২ টি দল ৪টি ইভেন্টে অংশগ্রহণ করছে। ৬দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবে ৫০ হাজার টাকা, রানার আপ ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবে ১০ হাজার টাকা।

- Advertisement -
islamibank

৩২ টি বালক দল (অনুর্ধ্ব ১৮), ১২০ টি পুরুষ দল (১৮-৪৫), ২৯ টি প্রবীণ দল (৪৫ উর্ধ্ব) এবং ৩১ টি নারী দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “চট্টগ্রামে এত বড় টুর্নামেন্ট এর আগে হয়নি। সকল উপজেলা এবং জেলা শহরের খেলোয়াড়েরা অংশ নিয়েছে। আমি আয়োজক এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। চট্টগ্রামের বিভিন্ন বয়সের খেলোয়াড়দের জন্য আমরা একটি উডেন ফ্লোরের জিমনেসিয়াম করতে চাই৷

জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় কালুরঘাট ব্রীজের পাশে একটি ইনডোর স্টেডিয়াম এর কাজ শুরু হয়েছে। এছাড়া আউটডোর শুটিং এর জন্য আমরা চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ৩ একর জায়গা বরাদ্দ দেবার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ