নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

ভোটের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সিইসির ভাষণটি সম্প্রচার করা হয়।

- Advertisement -
google news follower

কাঙ্ক্ষিত রাজনৈতিক অংশগ্রহণ না হলেও এবারের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় এমন আখ্যায়িত করা যাবে না বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, নির্বাচনে সহিংসতা গ্রহণযোগ্য নয়। নাশকতা ও সহিংসতায় নির্বাচন কমিশন উদ্বিগ্ন বলেও জানান তিনি।

- Advertisement -
islamibank

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান সিইসি।

এ সময় সিইসি জানান, ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে ভোটের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্তসংখ্যক দেশি-বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
রাজনৈতিক সংকটের বিষয়ে তিনি বলেন, আলাপ আলোচনায় যেকোনো রাজনৈতিক সংকট নিরসন সম্ভব।

সারাদেশে নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন বলেও জানান তিনি।

সিইসি জানান, এবারের নির্বাচনে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৯৯টি আসনে এক হাজার ৯৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

সব উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান হাবিবুল আউয়াল।

এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ