ওস্তাদ রাশিদ খান আর নেই

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। প্রস্টেট ক্যানসারে গত বছরের ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

- Advertisement -

চিকিৎসায় ভালো সাড়া পেলেও সম্প্রতি তার স্ট্রোক হয়। সেখান থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।

- Advertisement -
google news follower

সেখানেই মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন এই শিল্পী। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার দুপুরে মৃত্যুর আগে হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর খোঁজ নিয়ে বেরিয়ে আসেন তিনি।

- Advertisement -
islamibank

সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন।

হাসপাতালের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে মমতা বলেন, ‘চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলব। রাশিদের ছেলে রয়েছেন এখানে। তিনি ভালো গান করেন।’

এ সময় রাশিদের চিকিৎসক বলেন, ‘এত দিন হাসপাতালে থাকার কারণে সংক্রমণ হয়েছিল। তাকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারিনি। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি।’

এরপর আবারও মমতা বলেন, ‘রশিদ আমার ভাইয়ের মতো, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে, কিছু একটা হয়েছে।

সংগীতাঙ্গনে রাশিদ আলি খান একটি বিশ্ববিখ্যাত নাম। তার পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালোবেসে বাংলায় থেকে গিয়েছেন। বিশ্বের সব প্রান্তে গিয়ে প্রচার করেছেন।’

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন রাশিদ। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। ইনায়েত হুসেন খাঁ-সাহিব এই ঘরানার প্রতিষ্ঠাতা। তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে তালিম নিয়েছেন রাশিদ, যিনি রাশিদের দাদু ছিলেন।

রাশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন তিনি। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, বলিউড ও টলিউডের সিনেমায় অনেক জনপ্রিয় গান গেয়েছেন শিল্পী।

১০-১১ বছর বয়সে কলকাতা চলে আসেন শিল্পী রাশিদ। এরপর সংগীত রিসার্চ অ্যাকাডেমির স্কলারশিপ নিয়ে হান শেখা শুরু করেন দাদু নিসার হুসেনের কাছে। তার পর কলকাতাতেই থেকে গেছেন।

সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন তিনি। বাংলা থেকেও বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন রাশিদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ