অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান হাসপাতালে ভর্তি

নিউমোনিয়া আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান।

- Advertisement -

গত চারদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতা জামিল হোসেন সংবাদ মাধ্যমকে এ খবার জানিয়েছেন।

- Advertisement -
google news follower

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি জাহিদ ভাই হাসপাতালে ভর্তি হন। গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন।

১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

- Advertisement -
islamibank

চিকিৎসকরা জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

অভিনেতা জামিল বলেন, জাহিদ ভাই এখন ভালো আছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ