সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে বনবিভাগের কর্মকর্তা হ্যাপী নিখোঁজ

সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে বন বিভাগের নারী কর্মকর্তা মাহমুদা আক্তার হ্যাপী (৩১) নিখোঁজ হয়েছেন। ৪১তম বিসিএস ক্যাডার এবং ঢাকা বনবিভাগে কর্মরত আছেন।

- Advertisement -

রোববার থেকে তার খোঁজ মিলছে না বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুকুর রহমান।

- Advertisement -
google news follower

তিনি জানান, ‌‘গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যায়। সে টিমে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল কয়েকটি রিসোর্টে উঠেন।

তিনি জানান, ‘রোববার সকালে হ্যাপী বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

- Advertisement -
islamibank

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উসমান গনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মাহমুদা আক্তার হ্যাপীসহ তিন বান্ধবী একসাথে সেন্টমার্টিন দ্বীপের একটি হোটেলের কক্ষে ছিলেন।

সেদিন রাতে হ্যাপী সবার আগে ঘুমিয়ে গেলেও অন্য দুই বান্ধবীর ঘুমাতে দেরি হয়। আর ওই দুই বান্ধবী সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে রুমে হ্যাপী নেই। তার কাপড় চোপড় ও ব্যাগ গোছানো।

পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নাম্বার থেকে একটি ম্যাসেজ আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব’। এরপর থেকেই হ্যাপীর আর কোনো হদিস নেই।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হ্যাপীর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে তার সর্বশেষ অবস্থান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট। আমরা তার অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ