প্রকাশ্যে এলো বুবলির ‘ফ্ল্যাশব্যাক’-এর টিজার (ভিডিও)

বিনোদন ডেস্ক :

ঢালিউড নায়িকা শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। ‘ফ্ল্যাশব্যাক’র টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন এই নায়িকা।

- Advertisement -

এই সিনেমা দিয়ে প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেন বুবলী। শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ফ্ল্যাশব্যাক’র টিজারটি প্রকাশ করেছেন বুবলী নিজেই।

- Advertisement -
google news follower

৪৪ সেকেন্ডের সেই ভিডিওতে সৌরভ দাস-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে।

টিজারের শুরুতেই দেখা যায়, অরণ্যঘেরা পাহাড়ি এক পথ ধরে হেঁটে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জাড়ানো ওভারকোট। হাতে ঝুলানো একটি ব্যাগ।

- Advertisement -
islamibank

অন্যদিকে কখনও প্রাণবন্ত, আবার কখনও বিষাদগ্রস্ত এক মেজাজে ধরা দিয়েছেন বুবলী। মারকুটে স্বভাবে সৌরভ। তাদেরকে দেখা যায়- বনের ভেতরে দৌড়ে পালাতে, পেছনে কেউ তাড়া করছে। আর রজতাভ যেন কিছুটা চিন্তিত। এছাড়া টিজারে ব্যবহার করা হয়েছে একটি রহস্যজনক মিউজিকও।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় প্রথমবারের মতো বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সৌরভ। ‘ফ্ল্যাশব্যাক’কে সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের সিনেমা বলছেন নির্মাতা রাহা। সিনেমার চিত্রনাট্যও এগিয়েছে পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে।

এর আগে ১৯ জানুয়ারি প্রকাশ্যে আসে সিনেমাটির তিন অভিনেতার ফার্স্টলুক। এতে তিনজনকেই সিরিয়াস মুডে পাওয়া গেছে। সিনেমায় বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম যথাক্রমে অঞ্জন, ডিকে ও শ্বেতা।

চলতি বছরই দুই বাংলার বড় পর্দায় ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি দিতে চান নির্মাতা। ভিডিওতে দেখুন

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ