ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ২৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নেতারা নিজ নিজ ফেসবুকেও কমিটির ঘোষণা দেন

- Advertisement -
google news follower

২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন পদ পেয়েছেন। এছাড়া উপ-সম্পাদক পদে ১৩৭ জন, সহ-সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন পদ পেয়েছেন।

- Advertisement -
islamibank

উল্লেখ্য, ২০২২ সালের ২০ ডিসেম্বর রাতে গণভবন থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা দেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করা হয়। আজ শয়ন ও সৈকত নতুন কমিটি পূর্ণাঙ্গ করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ