বাক‌লিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

- Advertisement -

পুলিশ জানায়, বুধবার (২১ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম শাহাদাত হোসেন রাসেল। সে দুই মামলায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্ধ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

- Advertisement -
google news follower

বাকলিয়া থানার ও‌সি আফতাব হোসেন জানান, গ্রেফতার রাসেলের দুটি মামলায় সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিলেন।

বুধবার তার অবস্থান সনাক্তের পর বাকলিয়ার তুলাতলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে টিম বাকলিয়া। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ