করোনায় আরও এক মৃত্যু-২৪ ঘন্টায় শনাক্ত ৪৬

জাতীয় ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গেল ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারির ২৫ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

- Advertisement -

আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৯ জনে।

- Advertisement -
google news follower

তাছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জনে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
islamibank

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৫৩৯ টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৪৫ জনই ঢাকার রোগী।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ