বাড়িতে বাবার লাশ, কান্না চেপে দাখিল পরীক্ষা দিল মেয়ে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় বাবার লাশ ঘরে রেখে,কান্না চেপে পরীক্ষাকেন্দ্রে গিয়ে দাখিল পরীক্ষা দিল আছমাউল হুসনা।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসায় হুসনা দাখিল পরীক্ষা দিয়েছে।

- Advertisement -
google news follower

হুসনা বরুমছড়া গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে। সে আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. সোলায়মানের মেয়ে। ভাই বোনের মধ্যে হুসনা সবার ছোট।

পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সোলায়মান মৃত্যুবরণ করেন।

- Advertisement -
islamibank

বাবার লাশ ঘরে রেখে দাখিল পরীক্ষার্থী আছমাউল হুসনা বৃহস্পতিবার সকালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

স্থানীয় বাসিন্দা মো. সাদেক জানায় বৃহস্পতিবার এগারোটায় হুসনার বাবাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে সকাল সোয়া ৯ টার দিকে সিএনজি যোগে এক আত্মীয়কে নিয়ে আছমাউল হুসনা পরীক্ষা কেন্দ্রে যায়। তার বাবার মৃত্যুর সংবাদ শুনে পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা তাকে সান্ত্বনা দেয়ার জন্য ভিড় জমায়।

এই সময় সিএনজিতে বসে বাবা বাবা করে কাঁদছিল হুসনা। তার কান্না দেখে সহপাঠীরা জলমগ্ন হয়ে পড়ে। হুসনা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। সে শোকাহত অবস্থায় পরীক্ষায় অংশ নেয়।

দাখিল পরীক্ষা শেষে তার বাবাকে আর এক নজর দেখার সুযোগ হলো না। এর আগেই বাবার লাশ কবরে দাফন করা হয়। বাড়ীতে বারবার হুস হারায় সে। হুসনা ও স্বজনদের আহাজারি আকাশ যেন ভারী হয়ে উঠে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ