বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক

জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে বাংলাদেশ দলেন নতুন জার্সি। আর নতুন উন্মোচিত এই জার্সির স্পন্সর কোম্পানি রবি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সময়ের জন্য বিসিবির সঙ্গে চুক্তি করেছে রবি।

- Advertisement -

এই সাড়ে তিন বছরে পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলেরও স্পন্সর থাকবে রবি। আজকের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফ্যাশন শো-এর মাধ্যমে নারী ও পুরুষ দলের অধিনায়করা টাইগারদের নতুন জার্সি প্রদর্শন করেন।

- Advertisement -
google news follower

জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও মারুফা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া অনূর্ধ-১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিনও ছিলেন। নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে যোগ দেন।

আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ। এই সিরিজেই রবির জার্সি পড়ে মাঠে নামবে টাইগাররা।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ