আম্বানি পুত্রের অনুষ্ঠানের মঞ্চ মাতালেন তিন খান

অনলাইন ডেস্ক

আম্বানিদের অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। উপলক্ষ যাই হোক না কেন, জমকালো আয়োজনেই উদযাপন করা হয় সব উৎসব। প্রথম দিনে তা ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা। দ্বিতীয় দিন শনিবারের রাতে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ২য় দিন। ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন বলিউডের তিন খান। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানের তালে নাচলেন শাহরুখ, সালমান ও আমির খান।

- Advertisement -

এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। তাদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাদের থেকে একটু ‘হটকে’ আমির পরেছিলেন সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও সত্যিই বিরল বৈকি। বলিউডের বিনোদন দুনিয়ায় তৈরি হল নতুন ইতিহাস।

- Advertisement -
google news follower

তবে এখানেই শেষ নয়, ‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, তারপর আমির, পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন। আর যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাকে অনুসরণ করলেন। সোশ্যালে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ভিডিওতে সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

এক মঞ্চে নেচে নেটদুনিয়া মাতিয়েছেন সালমান খান, শাহরুখ খান এবং আমির খান। অনুষ্ঠানে নেচে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই তিন খান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

- Advertisement -
islamibank

ওই ভিডিওতে দেখা যায়— বেশ জমকালোভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। স্টেজে গানের তালে তালে এক পর্যায়ে একসঙ্গে নাচতে শুরু করেন তিন খান। নাচের ফাঁকে ফাঁকে আবার খুনসুটিতেও মেতেছিলেন তারা। এসময় সালমান ও শাহরুখ পরেছিলেন কালো রঙের পাজামা-কুর্তা। অন্যদিকে আমির পরেছেন সবুজ রঙের কুর্তা।

ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতার তিন সন্তান— আকাশ, ইশা ও অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়ে গেছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত। ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেন তিনি।

এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত-রাধিকা। ভারতের গুজরাটের জামনগরে বসেছে এই জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠানের আসর। গতকাল ছিল এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। সেখানেই তিন খান এক মঞ্চে উঠে তাক লাগিয়ে দেন।

এদিকে তিন খানকে এক সঙ্গে মঞ্চে দেখে ভীষণ উচ্ছ্বসিত নেটিজেনরা। একজন লিখেছেন, বলিউডের সবচেয়ে আইকনিক মুহূর্ত। দীর্ঘদিন ধরেই তাদেরকে এক মঞ্চে দেখার অপেক্ষায় ছিল ভারতবাসী।

শাহরুখ, সলমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গেছে এই অনুষ্ঠানে। এদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

এদিকে আবার এমএস ধোনি, রোহিত শর্মা এবং শচীন টেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরাও এই উদযাপনে যোগ দিতে পৌঁছেছিলেন। তিনদিন ব্য়পী অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা। আজ, ৩ মার্চ, রবিবার নতুন কী চমক থাকছে, এখন সেটাই দেখার।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ