সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে পূণ্যার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তীর্থ দর্শনে এসে পাহাড়ি পথে স্ট্রোক করে এক পূণ্যার্থীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহাতীর্থের চন্দ্রনাথ ধাম বীরুপাক্ষ মন্দিরের তলদেশে দিলীপ সাহা (৫৫) নামে এ পূণ্যার্থী প্রাণ হারান।

- Advertisement -
google news follower

মৃত দিলীপ সাহা বরিশাল শহরের বাসিন্দা রবি সাহার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের শ্যালক মানিক রায় এবং পুলিশ।

নিহত ব্যক্তির সাথে থাকা তার শ্যালক মানিক রায় জানান, তারা বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে এসে নামেন। এরপর দীর্ঘ পথ পেরিয়ে মঠ-মন্দির দর্শন করতে করতে তারা মোট ৮ জনের দলটি এগিয়ে চলেন।

- Advertisement -
islamibank

বেলা ১২টার পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিলে সাড়ে ১২টার দিকে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় বুকে ব্যাথা লাগছে বলে বসে পড়েন। পরে সেখানেই শুয়ে পড়ে মারা যান।

এখন এই পাহাড় থেকে কিভাবে মরদেহ নামাবেন তা বুঝতে পারছেন না তারা। পরে তারা এ বিষয়ে থানা ও স্রাইন কমিটিকে অবগত করলে স্রাইন কমিটি ফায়ার সার্ভিসকে অবগত করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ের উঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পূণ্যার্থী মারা যান।

মৃত ব্যক্তির মরদেহটি নামানোর বিষয়ে আমরা স্রাইন কমিটির সাথে কথা বলি, তারা ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমরা রেসকিউ টিম পাঠিয়ে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ