আমদানি-রপ্তানিতে কাউন্টার-ট্রেড ব্যবস্থা চালু

অর্থনীতি ডেস্ক :

কাউন্টার-ট্রেড ব্যবস্থার মাধ্যমে আমদানি ও রপ্তানি লেনদেন নিষ্পত্তির জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

- Advertisement -

রবিবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

- Advertisement -
google news follower

নতুন নীতিমালার আলোকে আমদানি করা পণ্যের দাম বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের দামের সঙ্গে কাউন্টার-ট্রেড পদ্ধতিতে সমন্বয় করা যাবে।

এতে নিবাসী রপ্তানিকারক, আমদানিকারক কিংবা ট্রেডাররা বিদেশি প্রতিসঙ্গীর সঙ্গে কাউন্টার-ট্রেড পদ্ধতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় চুক্তিবদ্ধ হতে পারবেন।

- Advertisement -
islamibank

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্থানীয় ব্যাংক বিদেশি প্রতিষ্ঠানের নামে বা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে দেশে এসক্রো অ্যাকাউন্ট পরিচালনা করবে, যাতে স্থানীয় আমদানিকারকের কাছ থেকে প্রাপ্ত আমদানি মূল্য জমা দেওয়া হবে।

এ দেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের মূল্য আমানতের স্থিতির বিপরীতে স্থানীয় রপ্তানিকারককে পরিশোধ করা হবে।

এস্ক্রো হিসাবের স্থিতি নির্দিষ্ট সময়ে বিদেশস্থ প্রতিসঙ্গীর সঙ্গে সমন্বয়ের জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।

বিদেশি পক্ষের মতো বাংলাদেশি পক্ষ বিদেশস্থ ব্যাংকে এস্ক্রো হিসাব পরিচালনা করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ