শান্ত-লিটনদের নতুন কোচ নাথান কিয়েলি

খেলাধুলা ডেস্ক :

নাজমুল হোসেন শান্ত-লিটন দাশদের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

- Advertisement -

জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাথান কিয়েলিকে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

- Advertisement -
google news follower

নাথানের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল থেকে গণনা শুরু হবে এই অস্ট্রেলিয়ানের মেয়াদকাল।

জাতীয় দলের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর আগেও কাজ করেছেন নাথান।

- Advertisement -
islamibank

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এ দুজন মিলে কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ক্রিকেট ছাড়াও এর আগে নাথান কাজ করেছেন পেশাদার রাগবিতে।

নাথান এর আগে কাজ করেছেন এনএসডব্লিউ প্যাথওয়েস, এনএসডব্লিউ ব্লুস ও বিগ ব্যাশের সিডনি সিক্সার্সের নারী দলের সঙ্গে।

এদিকে কদিন আগেই জাতীয় দলের নতুন ব্যাটিং ও পেস বোলিং কোচও নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও অ্যান্ড্রি অ্যাডামসকে দায়িত্ব দেয়া হয়েছে পেস বোলিং কোচ হিসেবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ