সিলেট টেস্ট

শেষ বিকেলে তিন ব্যাটারকে হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ

শ্রীলঙ্কা ২৮০/১০, বাংলাদেশ ৩৩/৩

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কাকে ২৮০ রানে থামিয়েও অস্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৩১ রানেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ৯ রানে জাকির, ৫ রানে শান্তর পর মুমিনুলকেও(৫) হারায় বাংলাদেশ। ৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। এখনও শ্রীলঙ্কা ২৪৮ রানে এগিয়ে।

- Advertisement -

এর আগে ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরির পরও খালেদ-নাহিদদের তোপে ২৮০ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার নিশান মাদুশাকা ২ রানে, কুশল মেন্ডিস ১৬ ও দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। অ্যাঞ্জেল ম্যাথুস ৫ করে রান আউট হয়েছেন। দিনেশ চান্দিমাল ফিরেছেন ৯ রানে।

- Advertisement -
google news follower

সেখান থেকে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০২ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত সেঞ্চুরি ছুঁয়ে দুজনই আউট হন সমান ১০২ রান করে। দুই সেঞ্চুরিয়ানকেই ফেরান নাহিদ রানা।

এই দুই ব্যাটারের বিদায়ে আবারও খেলায় ফেরে বাংলাদেশ। জয়সুরিয়াকে নিজের তৃতীয় শিকার বানান নাহিদ। তার বিদায়ে ২৬৫ রানে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর জুটি গড়েন বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম। তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান বিশ্ব ফার্নান্দো। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৯ রান।

- Advertisement -
islamibank

শেষ পর্যন্ত ৬৮ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৮০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৩ টি, নাহিদ রানা ৩ টি, শরিফুল ইসলাম ১ টি ও তাইজুল ইসলাম ১ টি করে উইকেট নেন।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশান, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ