ইতালিতে ৫ বাংলাদেশি পেলেন রেমিট্যান্স পুরস্কার

প্রবাসী ডেস্ক

বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

- Advertisement -

ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে এক নারীসহ পাঁচ জন প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স পুরস্কার’ দেওয়া হয়।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন।

- Advertisement -
islamibank

দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে ছিল বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা, সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সরকারের উদ্যোগগুলো নিয়ে আলোচনা ও রেমিট্যান্স পুরস্কার প্রদান।

অনুষ্ঠানে রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিরাও বক্তব্য দেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম তার বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ