সৌদি আরবে বুধবার ঈদ

অনলাইন ডেস্ক

সৌদি আরবে দেখা যায়নি ঈদের চাঁদ। সুতরাং দেশটিতে ঈদ হচ্ছে বুধবার (১০ এপ্রিল)। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি।

- Advertisement -

এই তথ্য নিশ্চিত করার আগে সৌদির চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছিলেন, মেঘের কারণে শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে।

- Advertisement -
google news follower

তাই সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হবে বলে জানান বিখ্যাত মুসলিম জোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলি। কারণ হিসেবে তিনি বলেন, সোমবারেও সূর্যের আগে চাঁদ অস্ত যাবে ও সূর্যাস্তের পর পর্যন্ত নতুন চাঁদের জন্ম হবে না।

আরেক জ্যোতির্বিজ্ঞানী মুতাইব আল-বারগাশ জানিয়েছিলেন, সৌদির আবহাওয়া কিছুটা মেঘলা। তবে ঈদের চাঁদ দেখতে বড় কোনো বাধা নেই।

- Advertisement -
islamibank

ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, তার পরের দিন থেকেই এ অঞ্চলে ঈদ উদযাপিত হয়। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ