সংসদ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত

জাতীয় ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

- Advertisement -

এর আগে বিকাল ৪টায় অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি অধিবেশন ৯ মে পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে।

- Advertisement -
google news follower

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এবারের অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আওয়ামী লীগের এমএ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং সংরক্ষিত আসনের ফজিলাতুন নেসা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ পরিচালনা করবেন। পরে স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন।

- Advertisement -
islamibank

কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক
সংসদের বৈঠক শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হয়। কমিটি সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা জিএম কাদের, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। অধিবেশন ৯ মে পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবসের যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৮টি ও অন্য মন্ত্রীদের জন্য ৯০২টি প্রশ্নসহ মোট ৯৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৬টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায় নি। ৪টি সরকারি বিলের কমিটিতে পরীক্ষাধীন একটি এবং সংসদে উত্থাপনের অপেক্ষায় তিনটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ