নিউমার্কেট-জুবলিরোডের ২শ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল চসিক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলী রোড, অমরচাঁদ রোড এলাকার অন্তত দুইশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

- Advertisement -
google news follower

যৌথভাবে অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণকে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করেন।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ