ছিলো কুইক প্রতিযোগিতা

বোয়ালখালীতে ভূমি বিষয়ক পাঠদান করলেন এসিল্যান্ড

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ভূমি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের ভূমি বিষয়ক পাঠদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

- Advertisement -

সোমবার (১০ জুন) কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সচেতনতা মূলক এ পাঠদান করেন তিনি। এছাড়া আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার।

- Advertisement -
google news follower

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, ভূমি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সামাজিক সুরক্ষা এবং বাল্য বিবাহ রোধের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ ধারণাকে কাজে লাগিয়ে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে শিক্ষার্থীরা।

এইদিন ভূমি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং উপজেলা ভূমি অফিসে স্থাপিত বুথে সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও মিস মামলার শুনানি করা হয়।

- Advertisement -
islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ