সালমানকে হত্যার ছক,চুক্তি ২৫ লাখ টাকা!

বিনোদন ডেস্ক :

প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা সালমান খান হত্যার নতুন তথ্য। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিষ্ণোই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু প্রিন্টের পরিকল্পনা।

- Advertisement -

সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছে সন্ত্রাসী দলটি। সর্বশেষ চলতি বছরের ১৪ এপ্রিল নায়কের বাড়িতে হামলা চালায় দুই অজ্ঞাত ব্যক্তি।

- Advertisement -
google news follower

সালমানের বাড়ির সামনে প্রকাশ্যে চার রাউন্ড গুলি ছুঁড়েন তারা। এ ঘটনায় প্রত্যক্ষ জড়িত দুই আসামি গ্রেফতার হয়। গ্রেফতারের কিছুদিন পর এক আসামী আত্মহত্যা করেন।

এমন পরিস্থিতিতে হাল ছাড়েনি মুম্বাই পুলিশ। চালিয়ে গেছেন তদন্ত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ এ ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন। যেখানে সালমানকে হত্যার প্ল্যানে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।

- Advertisement -
islamibank

অভিযুক্ত পাঁচজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টারপ্ল্যান।

অভিযুক্তরা জানায়, সালমানকে মারার জন্য বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, হত্যার পরিকল্পনা চলেছে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত।

অভিযুক্তরা আরও জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এ গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে। একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তলও আনার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণোই গ্যাংয়ের ৬০ থেকে ৭০ জন সর্বক্ষণ নজরে রাখেন সালমানকে। অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে।

তদন্তে আরও বেরিয়ে এসেছে যে, সালমানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই ১৮ বছরের নিচের কিশোর।

তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণোইয়ের হত্যার হুকুমের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ