সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে রিট

অনলাইন ডেস্ক

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক সোহেল রানার পক্ষে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল এ রিট দায়ের করেন।

- Advertisement -
google news follower

দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন আরেক এক আইনজীবী।

- Advertisement -
islamibank

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদনটি জমা দেন।

গত ২০ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ