সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে আনোয়ার হোসাইন (৪২) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে পৌর সদরের কসাই খানার (গরু জবাইয়ের স্থান) সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আনোয়ার হোসাইন বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মুহুরি বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত ইসহাক মিয়ার বড় ছেলে। তার দুই কন্যাসন্তান রয়েছে এবং বারৈয়ারঢালা ইউনিয়নের জামায়াত সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা যায়, সকালে আনোয়ার হোসাইন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে সীতাকুণ্ড সদরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদর এলাকার কসাইখানার সামনে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

এতে তিনি রাস্তায় পড়ে যান এবং কাভার্ডভ্যান চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কর্ণ চক্রবর্তী বলেন, দ্রুতগতির কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসাইন। ঘটনার পরপর পালিয়ে যাওয়ায় কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ