পাহাড়তলীতে কাভার্ডভ্যানভর্তি তামাক জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে এক কাভার্ডভ্যান প্রক্রিয়াজাতকরণ তামাক জব্দ করেছে থানা পুলিশ। তবে গাড়িটিতে কত লাখ টাকার তামাক তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

- Advertisement -

শনিবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে পাহাড়তলী থানাধীন ঢাকা চট্টগ্রাম প্রধান সড়কের মোড় থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি চালালে তামাক পাওয়া যায়।

- Advertisement -
google news follower

পুলিশ ওই কাভার্ডভ্যানটি জব্দ করে পরে থানায় নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

এ বিষয়ে পাহাড়তলী জোনের সহকারি পুলিশ কমিশনার জানান, তামাক ও কাভার্ডভ্যানসহ গাড়িটি থানা হেফাজতে জব্দ রয়েছে। আমরা সবাই পূজার ডিউটিতে ব্যস্ত। তাই কাভার্ডভ্যান খুলে কত টন বা কেজি তামাক আছে তাও দেখার সুযোগ হয়নি। তবে পূজার ডিউটি শেষ করে আপনাদের বিস্তারিত জানাবো।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ