বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন চট্টগ্রামে

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

- Advertisement -

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিফা। ম্যাচ শুরু হবে ২৯ অক্টোবর।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে ক্রিকেটাররা। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

- Advertisement -
islamibank

উল্লেখ্য, ভারত সফরে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল টাইগাররা।

কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ