আনোয়ারায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার সকাল ৮টার দিকে গাড়ি থেকে লাফ দিয়ে নামার সময় হঠাৎ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

নিহত ওই শ্রমিকের নাম ওমেল দত্ত (২৬)। সে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা পশ্চিম কন্যারা গ্রামের জয়দেব দত্তের ছেলে। সে কালীগঞ্জ এলাকার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো আনোয়ারা বাড়ি থেকে কারখানায় যাবার উদ্দ্যোশে বের হয়ে গাড়িতে উঠেন ওমেল।

- Advertisement -
islamibank

গাড়িটি কালীগঞ্জ এলাকায় কারখানার সামনে পৌছালে তড়িঘড়ি করে লাফ দিয়ে নামার চেষ্টা করে। এসময় পা পিছলে সে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আহত শ্রমিকের মৃত্যু হয়।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নিহতের পিতা জয়দেব দত্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ