বলিরহাটে অগ্নিকাণ্ডে ১৩ দোকান ক্ষতিগ্রস্ত 

বাকলিয়ার বলিরহাটে আয়োজিত অস্থায়ী মেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জয়নিউজকে নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা।

- Advertisement -
google news follower

তিনি বলেন, বলিরহাটের মুখে বসা অস্থায়ী মেলায় আগুন লেগে ১৩টি দোকানের মালামাল পুড়ে গেছে। কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময়  ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জয়নিউজ/কাউছার/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ