রাঙামাটিতে যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা

দেশজুড়ে ডেস্ক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ (৪৩)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

- Advertisement -
islamibank

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি।

গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ